বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
বিনোদন
অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে পাঁচ চলচ্চিত্র
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য অস্কার পুরস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্য থেকে একটি চলচ্চিত্র চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

পাঁচটি চলচ্চিত্র হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ ও নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

গত ২০ আগস্ট ৯৯তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র বিভাগে পাঠানোর জন্য বলে বাংলাদেশের অস্কার কমিটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ছিল চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এর মধ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।

জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য এরই মধ্যে সাতজনের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি।’

এরই মধ্যে এই কমিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বলেও তথ্য দেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্ধারিত প্রক্রিয়ায় জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। পরে তাদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি চলচ্চিত্র বাছাই করা হবে।’

‘বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অস্কার ২০২৬   ৯৯তম অস্কার   বাংলাদেশ অস্কার কমিটি   আন্তর্জাতিক ফিচার ফিল্ম   দম   রইদ   দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল   দেলুপি   মানুষের বাগান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close