বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
প্রিয় ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাসাসের ‘শরৎ সমীকরণ’
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে ‘শরৎ সমীকরণ ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে শরতের প্রকৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘শরৎ বাংলাদেশের ষড়ঋতুর তৃতীয় ঋতু। বর্ষার শেষে শরতের আগমনে প্রকৃতিতে কাশফুলসহ নানা বৈচিত্র্য দেখা যায়। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এ সব সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’

জাসাসের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘পড়াশোনার ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন।’

প্রতিটি ঋতুকে কেন্দ্র করে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রাজশাহী মহানগরের সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজের ছাত্ররাজনীতির স্মৃতিচারণ করে সুইট জানান, রাজশাহী কলেজে পড়ার সময় তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরে রাজশাহী কলেজ ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের পাশে থাকার বিভিন্ন অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   জাসাস   শরৎ সমীকরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close