বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ইয়েমেনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের তাইফ গভর্নরেটে একটি হুথি ড্রোন প্রতিহত করার সময় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তি একজন ইয়েমেনের নাগরিক। তিনি সৌদি আরবে বসবাস করতেন।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাইফের দিকে একটি ড্রোন পাঠিয়েছিল। ড্রোনটি প্রতিহত করার সময় হতাহতের ঘটনা ঘটে।

আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা শুরু হওয়ার পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেশী ইয়েমেনে সক্রিয় হুথি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

হুথিরা ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিসেবে পরিচিত। ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের মধ্যে কয়েক বছর ধরে সংঘাত ও পাল্টাপাল্টি হামলা চলে আসছে।

সূত্র : আল-জাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   তাইফ   হুথি ড্রোন   হুথি হামলা   ইয়েমেন   সৌদি আরব হুথি সংঘাত   ড্রোন প্রতিহত   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close