বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
বিনোদন
‘নোলকজানের পালা’ পরিবেশিত, ৪০ নাট্যকর্মী পেলেন অরিন্দম উত্তরীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামে অরিন্দম নাট্য সম্প্রদায়ের আয়োজনে ‘৫৩ পেরিয়ে অরিন্দম, সৃজনে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘নোলকজানের পালা’। একই আয়োজনে নাট্যাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নাট্যকর্মীকে ‘অরিন্দম উত্তরীয়’ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ‘৪০ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান’ পর্বে বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যকর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

উত্তরীয়প্রাপ্তরা হলেন মো. আবু তাহের (গণায়ন), দিব্যেন্দু উদাস (গণায়ন), অসীম দাশ (গণায়ন), মঈন উদ্দিন কোহেল (উত্তরাধিকার), আলোক মাহমুদ (সমীকরণ), তাপস শেখর (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), মনসুর মাসুদ (লোক থিয়েটার), মোহাম্মদ খালেদ হেলাল (তির্যক নাট্যগোষ্ঠী), নুর নবী মিরণ (তির্যক নাট্যগোষ্ঠী), এএইচএম জাহাঙ্গীর (তির্যক নাট্যগোষ্ঠী), সালাউদ্দীন ভূঁইয়া (তির্যক নাট্যগোষ্ঠী), মুশফেকুর রহমান লিটন (তির্যক নাট্যগোষ্ঠী), বিক্রম চৌধুরী (কথক নাট্য সম্প্রদায়), উদয়ন কুমার বিশ্বাস (অরিন্দম নাট্য সম্প্রদায়), হাসান আহমদ খান (অরিন্দম নাট্য সম্প্রদায়), সাবিরা সুলতানা বীণা (অরিন্দম নাট্য সম্প্রদায়), বিজন মজুমদার (নাট্যম), ড. কুণ্ডল বড়ুয়া (কথা সুন্দর), সুচরিত খোকন (মঞ্চ মুকুট), রূপেশ কান্তি দে (মঞ্চ মুকুট), চন্দন চৌধুরী (অঙ্গন থিয়েটার), সুপক দাশ মানু (অঙ্গন থিয়েটার), শ্যামা প্রসাদ চক্রবর্তী (অঙ্গন থিয়েটার), মাহবুব রহমান (অঙ্গন থিয়েটার), শারদ মাযহার (অঙ্গন থিয়েটার), মীর রেজুয়ান হোসেন টিপু (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), কঙ্কণ দাশ (প্রতিভাস), সুজিত দাশ (প্রতিনিধি), দীপক চৌধুরী (চট্টগ্রাম থিয়েটার), সাহিদ উদ্দিন আহমেদ (কালপুরুষ), শুভ্রা বিশ্বাস (কালপুরুষ), সুশোভন চৌধুরী (অনন্য থিয়েটার), সুচরিত চৌধুরী (অনন্য থিয়েটার), শেখ আনিস মঞ্জুর (অরিন্দম নাট্য সম্প্রদায়), মো. আবু তাহের (অরিন্দম নাট্য সম্প্রদায়), আহমেদ নেওয়াজ (অরিন্দম নাট্য সম্প্রদায়), দেবাশীষ রায় (নান্দিকার), রাজীব বিশ্বাস (নান্দিকার), স্বপন ভট্টাচার্য্য (কক্সবাজার থিয়েটার) ও দ্বীপাংকর দস্তিদার (প্রতিভাস)।

সায়িক সিদ্দিকী

সায়িক সিদ্দিকী


অনুষ্ঠানে নাট্যচর্চা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদানের পাশাপাশি নাট্য পরিবেশনার আয়োজন করা হয়। ‘নোলকজানের পালা’ পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি দর্শকদের সামনে নাট্যচর্চার একটি ভিন্ন আবহ তৈরি করে। পালা পরিবেশন করে সায়িক সিদ্দিকী।

অরিন্দম নাট্য সম্প্রদায়ের দীর্ঘদিনের নাট্যচর্চা, সংগঠনের সঙ্গে যুক্ত নাট্যকর্মীদের অবদান এবং চট্টগ্রামের নাট্যাঙ্গনের ঐতিহ্যকে স্মরণ করতেই এবারের আয়োজনের বিভিন্ন পর্বে সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নোলকজানের পালা   নাট্যকর্মী   অরিন্দম উত্তরীয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close