শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
জাতীয়
তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে যা বললেন নরেন্দ্র মোদি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’

এর আগে, তারেক রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’

১৭ সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিন ছিল। এ উপলক্ষে বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  শুভেচ্ছা বার্তা   তারেক-মোদি   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close