শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      
দেশজুড়ে
পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে পরীক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকেও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক পরীক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের ফোন করে বাসায় ডেকে নেওয়া এবং টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষক মো. সেকেন্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তে বোর্ডের পাঁচ কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেনকে।

কমিটির সদস্যরা হলেন—প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত) মোছা. সেলিনা পারভীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম।

অফিস আদেশে কমিটিকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে নাম আসা মো. সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নম্বর বাড়ানোর অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close