শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. খালিদ হোসেন (২৪) নামে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলে করে গাজীপুর ফিরছিলেন খালিদ। পথে পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। গুরুতর আহত খালিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী রবিউলও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় আইনি প্রক্রিয়া আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি ধামরাইয়ে হওয়ায় পরিবারের পক্ষ থেকে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করার কথা জানানো হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close