শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগানে মাদারীপুরের শিবচরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন শিবচর টিম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিবচর থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এতে বিডি ক্লিনের ৩০ জন সদস্য ও শিবচর পৌরসভার ৭-৮ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। অভিযানে থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা থেকে এক টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়।

অভিযানে বিডি ক্লিন মাদারীপুর সদর উপজেলা টিমের সমন্বয়ক মো. স্বজন শরীফ, কালকিনি উপজেলা সমন্বয়ক মো. লাহাউদ্দিন মুন্সী, শিবচর উপজেলা সমন্বয়ক সালমান আহমেদ দীপু, উপ-সমন্বয়ক আমীর হামজা ও মরিয়ম আক্তারসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি। এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

বিডি ক্লিন শিবচর টিমের সমন্বয়ক সালমান আহমেদ দীপু বলেন, “আমরা শিবচর পরিচ্ছন্ন করার পাশাপাশি মানুষকে সচেতন করতে কাজ করছি। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা নয়, পুরো দেশই পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে উঠবে।”

মাদারীপুর সদর উপজেলা সমন্বয়ক মো. স্বজন শরীফ বলেন, “মাদারীপুর থেকে শিবচরে এসে একসঙ্গে কাজ করে মনে হয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। এই অভিযানের মাধ্যমে আমরা শুধু ময়লা পরিষ্কার করিনি, মানুষের মনে পরিবেশ সচেতনতার আলোও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শিবচর   পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close