বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচং প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের শুভেচ্ছা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন।

এ সময় বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহসভাপতি মো. হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুর রব, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আইসিটি সদস্য ফাহিম ও জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বুড়িচংয়ের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বুড়িচং প্রেস ক্লাব   নবনির্বাচিত কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close