শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      
দেশজুড়ে
রাজশাহীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬, বিভিন্ন অপরাধে আরও ৩০
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৪টি ইয়াবা ও ২৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা ও নগদ ১ হাজার ৬০০ টাকাসহ উমর ফারুক (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

একই দিন বিকেলে আলুপট্টি এলাকায় চেকপোস্টে পাঁচটি ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ শাকিল হোসেন শিমুল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ইয়াবাসহ আলমগীর হোসেন (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব ইসলাম (২৯) ও বাবু (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। পরে চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড় এলাকায় চেকপোস্টে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিকুল ইসলাম বেলাল (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদকবিরোধী অভিযান   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close