শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
ফরিদপুরে বিভিন্ন মামলায় ৩ আসামি গ্রেপ্তার
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, যৌতুক নিরোধ আইন ও দণ্ডবিধির মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এবং শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মো. হাফিজুল ইসলাম ওরফে তুহিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রুলহদ গ্রামের মো. আতাহার আলীর ছেলে। ফরিদপুর থানার মামলা নম্বর-৪, ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারার তদন্তে তার নাম আসে।

এ ছাড়া শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৃথক অভিযানে সিআর নম্বর-৫১৮/২৬ (সাঁথিয়া) মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. শিপন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দিঘুলিয়া গ্রামের মো. রওশন আলীর ছেলে।

একই অভিযানে জিআর নম্বর-৫৬/২৬ (ফরিদপুর) মামলায় দণ্ডবিধি-১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩২৩, ৫০৬ ও ১১৪ ধারার আসামি মো. ইউসুফ মোল্লাকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাজাট গ্রামের মৃত তাজু মোল্লার ছেলে।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাবনা   মামলা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close