শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
কালকিনিতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে যুবক আটক
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আজিজুল ব্যাপারি (৩৫) নামে যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা চালান আজিজুল ও সিয়াম নামের দুই যুবক। এ সময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। পালানোর সময় স্থানীয়রা আজিজুলকে আটক করতে পারলেও সিয়াম পালিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, সম্প্রতি গ্রামে পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এ কারণে আগে থেকেই সতর্ক ছিলেন তারা। আটকের পর আজিজুল জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন এবং রাতে চুরি করেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, “এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামে একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   চুরি   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close