বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক শুভ চন্দ্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়ে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমালি বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাফিজা ও নজির মিয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close