শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
রাজনীতি
জামায়াত আমিরের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান শফিকুর রহমান। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি খোঁজখবর নেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের ঘটনায় শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন। ঢাবির শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসুর নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন শফিকুর রহমান।

শফিকুর রহমান ঢাবিতে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন জামায়াত আমির।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   শফিকুর রহমান   জামায়াতে ইসলামী   ঢাকা বিশ্ববিদ্যালয়   ডাকসু নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close