বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। 

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। 

খাইবার পাখতুনখো প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ নিশ্চিত করেছেন, আহতদের পাশাপাশি ১৫ জনের মৃতদেহ এই স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। খাইবার পাখতুনখো পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে যে তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর এক ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। বিস্ফোরণের ফলে পুলিশ কম্পাউন্ডের ভেতরের মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়।

হামলাকারীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর এখনো গোলাগুলি চলছে।

নিহতের সংখ্যা বাড়ার শঙ্কার রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তানে বোমা হামলা   কোহাট হামলা   আত্মঘাতী হামলা   পুলিশ কম্পাউন্ড   খাইবার পাখতুনখোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close