শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ১৮.০৯.২০২৬ ৫:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসিয়ান কাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসা প্রথমবারের মতো জাতীয় দলে স্থান পেয়েছেন। তাদের নিয়েই আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

জাতীয় দলের ক্যাম্পে থাকা নতুন তিন মুখের ওপর আস্থা রেখেছেন কোচ থমাস ডুলি। তিনজনেরই এবার জাতীয় দলের জার্সিতে অভিষেকের সুযোগ রয়েছে। এর মধ্যে ফারহান আলী ওয়াহিদ খেলেন আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনে নতুন বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছেন ডুলি। তবে ক্যাম্পে এখনো যোগ দেননি ফারহান। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সাথে যুক্ত হওয়ার কথা তার।

রক্ষণভাগের খেলোয়াড় জিদান ইউসুফ সম্প্রতি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নজর কেড়েছেন। অন্যদিকে জাপানপ্রবাসী শুকি ইতফুসাও আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন।

নতুন তিনজনের পাশাপাশি জাতীয় দলের নিয়মিত প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামও আছেন চূড়ান্ত দলে। তাদের সাথে থাকছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মন, সাদ উদ্দিন, রহমত মিয়া, শেখ মোরসালিন ও রাকিব হোসেনের মতো পরিচিত মুখ।

গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ মিলিয়ে দল সাজিয়েছেন ডুলি। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্য :

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার : তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ
মিডফিল্ডার : মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়
ফরোয়ার্ড : শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আসিয়ান কাপ   বাংলাদেশ দল   ফারহান আলী ওয়াহিদ   শুকি ইতফুসা   জিদান ইউসুফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close