শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
বিনোদন
অনিশ্চয়তার মুখে অপু বিশ্বাসের ‘শিকার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
অপু বিশ্বাস। ছবি নায়িকার ফেসবুক থেকে সংগৃহীত

অপু বিশ্বাস। ছবি নায়িকার ফেসবুক থেকে সংগৃহীত

অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ চলচ্চিত্রের বাকি কাজ চিত্রনায়ক মরতুজা পলাশের গ্রেপ্তারের কারণে অনিশ্চয়তায় পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গেল ২৮ আগস্ট মরতুজা পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জেলে রয়েছেন।

নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়। এর পূর্বে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন তিনি। গত আগস্টে শুরু হওয়া চলচ্চিত্রটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পলাশ।

তবে তার গ্রেপ্তারের খবর এত দিন প্রকাশ্যে আসেনি। জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি শুটিং নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব কাজ করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় আপাতত চূড়ান্ত শিডিউল করতে পারছেন না তিনি।

কামরুজ্জামান রোমান বলেন, ‘নেপালে “শিকার” র বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগির মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে অপু বিশ্বাস ও মরতুজা পলাশের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অনিশ্চয়তার মুখে   অপু বিশ্বাস   শিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close