শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
কুষ্টিয়ার গড়াই নদে ফিরল নৌকা বাইচ উৎসব, দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঝিদের হেঁইও রে হেঁইও বোল, দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কুষ্টিয়ার গড়াই নদ। দীর্ঘ চার বছর পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই নদীর দুই পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগীরা নদে নামলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে আসা সাতটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

স্থানীয়রা জানান, ২০২২ সালে সর্বশেষ এই নদে নৌকা বাইচের আয়োজন হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির কারণে ঐতিহ্যবাহী এই আয়োজন থেকে বঞ্চিত ছিলেন নদীপাড়ের মানুষ। চার বছর পর আবারও প্রতিযোগিতা শুরু হওয়ায় এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দূর-দূরান্ত থেকেও অনেকে পরিবার-পরিজন নিয়ে বাইচ দেখতে এসেছেন।

আয়োজকদের ভাষ্য, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে বাইচের নৌকা এতে অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে আগামী রোববার (২০ সেপ্টেম্বর)। সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়ার গড়াই নদ   নৌকা বাইচ উৎসব   দর্শনার্থীদের ভিড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close