বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকির বিদায় অনুষ্ঠান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার মো. ত্বসিন আল জাকির বিদায় অনুষ্ঠান ও বিশেষ ক্রুমিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা আইডিয়াল কলেজে এ আয়োজন করা  
 
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন।

মো. ত্বসিন আল জাকির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট এএসএম সাইফুল আলম, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো বাধঁন ও কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি খাদিজা ইয়াছমিন নেয়ামা, রোভার মেট মো. শাহাদাত হোসেন সাজিদ, সজিবুল হাসার জয়, গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা আক্তার, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের নবাগত সিনিয়র রোভার মেট রোভার মিনহাজুল রহমান ফাহাদ।

অনুষ্ঠানে মহিউদ্দিন লিটন বলেন, ‘স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে থাকেন, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। রোভার স্কাউটিংয়ের মূল শিক্ষা হলো নিজের সর্বোচ্চ দিয়ে অন্যের সেবা করা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার মেট নাজনিন জাহান মিশু, রোভার মো. মুসতাকিন আহাম্মেদ, আজহারুল ইসলাম, মো. আড়িয়ান হোসাইন, ইয়াছিন আরাফাত, কাজী মাজিদুল ইসলাম. সায়মা ইসলাম সিথি, তৈয়বা হোসেন তিশা, জান্নাতুল আরিফা নিছা, নুসরাত জাহান মাহি, নামুন আরা রিস্তা, তামান্না, মিম আক্তার, সুরাইয়া আক্তার, উম্মে হাবিবা তাবাসুম প্রমুখ।

অনুষ্ঠানে মো. ত্বসিন আল জাকিকে বিদায়ী স্মারক প্রদান ও নবাগত সিনিয়র রোভার মেটের নাম ঘোষণা করেন মহিউদ্দিন লিটন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপ   সিনিয়র রোভার মেট   বিদায় অনুষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close