শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
রাজধানী
যাত্রাবাড়ীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে অটোরিকশাচালক আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। 

পরে রাত ৮টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার মুগদার মান্ডা এলাকায় থাকেন।

জানা গেছে, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টা ২৫ মিনিটে আহত অবস্থায় ইবাদুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক রিকশাচালককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যাত্রাবাড়ীতে পুলিশ বক্স   ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close