শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
চান্দিনায় মিছিল থেকে যুবলীগের তিন নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
মো. সারোয়ার, সারোয়ার হোসেন রাকিব ও সাদ্দাম হোসেন

মো. সারোয়ার, সারোয়ার হোসেন রাকিব ও সাদ্দাম হোসেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল করা অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও দেবিদ্বার উপজেলার ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।

স্থানীয় সূত্র জানা যায়, দেবিদ্বার উপজেলার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর থেকে একটি মিছিল বের হয়। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন স্লোগান করে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি চান্দিনার তীরচরের দিকে আসার সময় ধাওয়া করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ লেখা ব্যানার ও বাংলাদেশের কয়েকটি পতাকা পাওয়া যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘আমরা মহাসড়কের টহলরত অবস্থায় তাদেরকে আটক করি। তবে যে স্থানটি থেকে তাদের আটক করা হয়েছে থানার সীমানার দিক থেকে ওই স্থানটি মুরাদনগর থানা এলাকার পড়েছে। সে হিসেবে তাদেরকে মুরাদনগর থানা পুলিশের কাছে আমরা হস্তান্তর করবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চান্দিনায় মিছিল   যুবলীগের নেতাকর্মী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close