শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      
রাজনীতি
আট দফা দাবিতে ১১ দলের রংপুরমুখী লংমার্চ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে এ লংমার্চ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে লংমার্চের সমাবেশ শুরু করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ লংমার্চকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান নিলে তাদের অনুরোধে নেতারা সেখানেও বক্তব্য দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

এর সঙ্গে পরে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। এবার আগের কর্মসূচির তুলনায় বেশি জনসমাগম হবে বলে প্রত্যাশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আট দফা দাবি   ১১ দলের রংপুরমুখী লংমার্চ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close