শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ বিলের অজুহাতে হিমাগারের ভাড়া বৃদ্ধি, মালিকদের জোটবদ্ধতার কারণে চাষি ও ব্যবসায়ীদের হয়রানি এবং আলুর বহুবিধ ব্যবহারে ন্যায্যতা নিশ্চিত করতে জয়পুরহাটে আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাসুদুর রহমানকে সভাপতি ও তাজমিলুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের ‘জয়পুরহাট আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন’-এর কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বগুড়া জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম মান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জুয়েল আহম্মেদ, দপ্তর সম্পাদক বুলবুল আহম্মেদ, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, আলু চাষ ও সংরক্ষণ করে বছরের পর বছর লোকসানে পড়লেও হিমাগার মালিকরা অন্যায়ভাবে ভাড়া বাড়িয়ে সুবিধা নিচ্ছেন। এতে বারবার লোকসানের মুখে পড়ছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা।

তারা আরও বলেন, হিমাগারের ভাড়া নির্ধারণ, আলুর বহুবিধ ব্যবহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে আলু চাষি ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন   কালাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close