শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      আট দফা দাবিতে ১১ দলের রংপুরমুখী লংমার্চ শুরু      বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      
জাতীয়
কোনো বিভেদকে প্রশ্রয় দেওয়া যাবে না : এস এম জাহাঙ্গীর হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদক প্রতিরোধ ও আদর্শ সমাজ গঠনে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, “মতের পার্থক্য থাকলেও আলোচনা ও ঐক্যের মাধ্যমে তা সমাধান করতে হবে। কোনো বিভেদকে প্রশ্রয় দেওয়া যাবে না।”

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “বিগত দিনে আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি। জেলখানায় দেখেছি, আলেমদের অনেক সময় আমাদের চেয়েও বেশি অবহেলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা তা ভুলে যাইনি।”

তিনি বলেন, “আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, ভুল-ভ্রান্তিও হতে পারে। তবে সেগুলো আলোচনা করে সমাধান করতে হবে। কোনো বিভেদকে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে অতীতের মতো নির্যাতন ও হত্যাকাণ্ড আর কখনো না ঘটে।”

ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কোরআন শিক্ষা কেন্দ্র চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। পাশাপাশি সবসময় চেষ্টা করেছি আলেম-ওলামা ও ভালো মানুষের পাশে থাকতে। কোরআন ও সুন্নাহর সঙ্গেও থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “আজ বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমি দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে এবং আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।”

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দীন, অন্যতম উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ মাহমুদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি কামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  এস এম জাহাঙ্গীর হোসেন   উলামা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close