শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
বিনোদন
রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? নতুন করে গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরেই জনসম্মুখের আড়ালে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। তার বর্তমান অবস্থান নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে তার দেশত্যাগ নিয়ে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গোপনে দেশ ছেড়েছেন এ অভিনেতা। তবে রিয়াজের দেশত্যাগের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। রিয়াজ কিংবা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে—১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, তারা এ ধরনের কোনো বিষয় টের পায়নি। তিনি স্থলবন্দর দিয়েও দেশ ছাড়তে পারেন বলে মন্তব্য করেছে সূত্রটি।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা আলোচনা রয়েছে।

দীর্ঘদিন ধরে এফডিসি কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি রিয়াজকে। প্রতিবেদনে তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকার কথাও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

এর অনেকদিন পর চলতি মাসের ৩ সেপ্টেম্বর আবারও আলোচনায় আসেন রিয়াজ। সেদিন খবর প্রকাশ হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়েছেন তিনি। হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।

রিয়াজের দীর্ঘ অনুপস্থিতিকে ঘিরে এর আগেও বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তার স্ত্রী সেই খবরকে ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা রিয়াজ নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। হুমায়ূন আহমেদের বহু নাটকেও দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, যা মুক্তি পায় ২০২২ সালে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রিয়াজ   গোপনে   দেশ ত্যাগ   গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close