শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
রাজনীতি
জনগণের রায়ের বাস্তবায়ন বাংলার মাটিতে হবে : শফিকুর রহমান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,‘ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানির সংকট নিরসন, রাস্তাঘাট, হাট-বাজার ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়া, আধিপত্যের অবসান এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের দাবিতে রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে আমরা রাস্তায় নামিনি; ১৮ কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় তিনি এ সব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। শতকরা ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে আপনাদের অপমানিত করা হয়েছে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন ইনশাআল্লাহ এ বাংলার মাটিতে হবে। এটা বিএনপি মানতে বাধ্য হবে।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলাটে করে খাবে। সরকারকে আমরা বলে দিতে চাই, আজকে আট দফা দাবিতে নেমেছি। জনগণের দাবি এ আট দফা। এ আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শফিকুর রহমান   জামায়েত   আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close