শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
আট বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগ সৎ নানার বিরুদ্ধে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‎বান্দরবানের আলীকদম উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করেছেন শিশুটির বাবা। পরে ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি সৎ নানা মোস্তাক আহম্মদ (৫৫) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে শিশুটি পরিবারের কাছে অভিযোগ করেছে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে একশত টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, শনিবার সকালে শিশুটির কাছে একশত টাকার নোট দেখতে পেয়ে তার বাবা বিষয়টি জানতে চান টাকা কে দিয়েছে। তখন একপর্যায়ে শিশুটি বাবার কাছে আগের দিনের ঘটনা খুলে বলে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে অভিযুক্ত গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায় বলে জানা গেছে।

‎পরে দুপুরের দিকে স্বজনরা ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।

‎আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি। ইতিমধ্যে প্রাথমিক পরীক্ষার রিপোর্ট পুলিশের কাছে পাঠানোও হয়েছে।’

‎আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আলীকদম   শিশু   ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close