শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

নিহত চারজনই প্রাইভেটকারের আরোহী, যার মধ্যে চালকও রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

দুর্ঘটনা স্থলের পার্শ্ববর্তী ​হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। আহত বাসের চার যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বাস-প্রাইভেটকার   সংঘর্ষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close