শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে সাত দফা দাবিতে সমাবেশ করেছে দলিল লেখক সমিতি। সমাবেশে জেলার সাতটি ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

সমাবেশ বক্তব্য দেন চিলাহাটি সমিতির আতিকুর রহমান আতিক, ডোমার সমিতির মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ডিমলা সমিতির সাইফুর রহমান, ডোমার সমিতির আসাদুজ্জামান মিঠু, কিশোরগঞ্জ সমিতির আব্দুস সামাদ ও সৈয়দপুর সমিতির একরামুল হক।

সমাবেশে দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদানের দাবি জানানো হয়।

জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জানান, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ যেনো দলিল  মুসাবিদা করতে না পারে এমনকি থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া দলিল লেখক লাইসেন্স প্রদান যেন করা না হয় এ দাবি জানাচ্ছি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   সাত দফা দাবি   দলিল লেখক   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close