শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে : ভূমিমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে আইসিটি ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর শিক্ষানগরীর সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজশাহীকে সবুজ, পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

তিনি শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতিও দেন ভূমিমন্ত্রী। কলেজের আশপাশে ভূমি মন্ত্রণালয়ের খাসজমি থাকলে তা কলেজের নামে বরাদ্দের জন্য আবেদন করতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি। আবেদন পেলে দ্রুত জমি হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ সাইদা খানমসহ শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   কোর্ট কলেজ   সরকারীকরণ   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close