শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছরের মেয়ে অ্যালিজা।

জানা যায়, একরাম মোল্লার মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। একই ঘরে তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একরাম মোল্লা তার স্ত্রী ও সন্তানকে মাথায় আঘাত করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একরাম মোল্লা কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একরাম মোল্লা বারাহী জান্নাকান্দি গ্রামের নুর হক ডাক্তারের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close