শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
রাজনীতি
আট দফা না মানলে সরকার পতনে এক দফার হুশিয়ারি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এখন ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে রংপুর যাচ্ছি। যখন এক দফার ডাক আসবে তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের আট দফার দাবি মানলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানেন তাহলে সরকার পতনের এক দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নিবেন।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেন মোড় এলাকায় লং মার্চ নিয়ে রংপুরে যাবার পথে সমাবেশে এ সব কথা বলেন। 

তিনি বলেন,  ‘আপনারা যে আন্দোলনে নেমেছেন আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। লং মার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙ্গুল উচিয়ে দেখিয়েছে। দাবি করেছে তারা এক দফার। আপনারা এক দফার প্রস্তুতি নেন।’

সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস নেতা মাও. মামুনুল হক প্রমুখ নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতোই ভারতের দাসত্ববাদী বলে মনে করে বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের নির্বাচনে যে ওয়াদা ছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনি। বিশেষ করে গণভোটের যে কাঙ্ক্ষিত রায় তা এখনো মেনে নিতে নানান রকম গড়িমাসী করছে। আমরা সরকারকে বেকায়দায় ফেলতে এ লংমার্চ করছি না। সরকার যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন আগামীতে আরো কঠোর থেকে কঠোরতম হবে। 

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  আট দফা   সরকার পতন   এক দফা   হুশিয়ারি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close