শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      ● তেল-গ্যাসে নাভিশ্বাস      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      
দেশজুড়ে
রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিক এম এ উল্লাসের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তিনি বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। 

শনিবার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় একটি রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সেটির কাজ বন্ধ করে দিয়েছিলো প্রশাসন। আজ আবারও ঠিকাদারের শ্রমিকরা কাজ শুরু করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গিয়ে কাজ বন্ধ করে দেন। পরে ২০/২৫ জনের একটি দল ওই সাংবাদিক ভাইয়ের উপর হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনে।’

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার বলেন, ‘অনিয়মের অভিযোগে ওই রাস্তার কাজ বন্ধ করা হয়েছিল। বিনা অনুমতিতে ঠিকাদার আবারও কাজ শুরু করলে সেখানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেই। আমি চলে আসার পর এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার কথা শুনেছি।’

এদিকে অভিযোগ উঠেছে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক উল্লাসের উপর হামলা চালিয়ে মারাত্মক যখম করেছে।

এই অভিযোগের ব্যাপারে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন বলেন, ‘আমি আজ বাড়ি থেকেই বের হইনি। সাংবাদিকের উপর হামলার কথা আপনার কাছে শুনলাম, আর সাংবাদিক উল্লাস আমার দূর সম্পর্কের চাচা হন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাস্তা নির্মাণ   অনিয়ম   সাংবাদিক   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close