শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
জাতীয়
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হবে : সড়ক পরিবহন মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ আগামী ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পের বর্তমান অগ্রগতি সন্তোষজনক। তবে দীর্ঘদিন কাজের গতি কম থাকায় নির্মাণকাজ চলাকালে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভূমি অধিগ্রহণ। বর্তমানে সেই জটিলতা কাটিয়ে ওঠার পথে রয়েছে সরকার।’

তিনি আরও বলেন, ‘গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি বর্তমানে প্রায় ২৭ শতাংশ।’

শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও এর অগ্রগতি প্রত্যাশিত পর্যায়ে ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজের অগ্রগতি এখনো অসন্তোষজনক। তবে বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। যেসব জায়গায় প্রকল্প বাস্তবায়নে বিচ্যুতি বা প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে কাজের গতি আরও বাড়ানোর চেষ্টা চলছে।’

মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ করে জনগণের জন্য সড়কটি উন্মুক্ত করে দিতে চায় সরকার।’

পরিদর্শনকালে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-সিলেট   মহাসড়ক   ছয় লেন   সড়ক পরিবহন মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close