শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে দুইদিনে তিন সাপ উদ্ধার, জনমনে আতঙ্ক
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয় ও বসতবাড়িতে একের পর এক বিষধর ও হিংস্র সাপের উপদ্রবে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মাত্র দুইদিনের ব্যবধানে পৃথক স্থান থেকে ১৬ ফুট দীর্ঘ অজগর, অত্যন্ত বিষধর ‘পদ্ম  গোখরা’ এবং একটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক (দাঁড়াশ) সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়পা চা বাগানে পাতা সংগ্রহের সময় শ্রমিকরা একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে ‘সাদা খরিস’ বলে চিৎকার করতে থাকেন। 

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করে যে এটি বিপজ্জনক সাদা খরিস নয়, বরং ‘ইন্ডিয়ান র‌্যাট স্নেক’ বা দাঁড়াশ সাপ। পরে সেটিও নিরাপদে উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক মরহুম হারুন মিয়ার বসতবাড়িতে তার ভাতিজা সাজিদ মিয়ার ঘরের খাটের নিচে ২৬ কেজি ওজনের ও ১৬ ফুট দীর্ঘ একটি দানবীয় অজগর দেখতে পান পরিবারের সদস্যরা। আতঙ্কিত গৃহকর্তারা স্থানীয় চিকিৎসক ডা. প্রলাদ বাবুর মাধ্যমে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় অজগরটি উদ্ধার করেন। 

একই দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালিঘাট চা বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের কোয়ার্টারে হানা দেয় অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী ‘পদ্ম গোখরা’। আতঙ্কিত পরিজনদের উপস্থিতিতে উদ্ধারকারীরা জীবনের ঝুঁকি নিয়ে সাপটি ধরে ফেলেন। উদ্ধারকৃত তিনটি সাপকেই শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে। 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মতে, মূল বনাঞ্চল উজাড় হওয়া ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে। বাসাবাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   সাপ উদ্ধার   আতঙ্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close