রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী জেনারেল হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ইপিআই সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী জেনারেল হাসপাতাল এ সব কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় নীলফামারী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. মো. আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের দংশনের ঘটনা বেশি ঘটে। সর্পদংশনের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারিরীক জটিলতা দেখা দিতে পারে। তাই সাপে কাটার পর আতঙ্কিত না হয়ে
দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানান তারা।

সর্পদংশন প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাতে চলাচলের সময় আলো ব্যবহার করা, জুতা ব্যবহারের আগে এর ভেতরটা পরীক্ষা করে দেখার পাশাপাশি সাপের আবাসস্থল সম্পর্কে সচেতন থাকার কথা বলেন তারা।

কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আন্তর্জাতিক   সর্পদংশন   সচেতনতা   দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close