শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
রাজধানী
শাহজালালে সাড়ে সাত কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের একটি ওয়াশরুমের কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিক হিসাবে উদ্ধার করা পেস্ট থেকে পাওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট (এ-শিফট) দল অভিযান চালায়। এ সময় কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো ডিমসদৃশ আটটি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে প্যাকেটগুলো খোলা হয়। সেখান থেকে প্রাথমিকভাবে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণ, প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। এ জন্য রেজিস্টার্ড স্বর্ণকারের সহায়তা নেওয়া হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল   বিমান বন্দর   স্বর্ণ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close