শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘নির্ণায়ক যুদ্ধের’ হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত প্রত্যাখ্যান করা হলে ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে রেজাই বলেন, কাতার ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, আলোচনার শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহার। তিনি এক্সে দেওয়া এক পোস্টেও আলোচনার জন্য সাতটি শর্তের কথা জানান।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই এসব শর্ত মেনে নেওয়া উচিত। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত।’

প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও পাকিস্তান তেহরান-ওয়াশিংটন আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করছে। সংঘাত বন্ধে আঞ্চলিক দেশগুলোও উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত রয়েছে। আগের দুই দফা সংঘর্ষের পর ইরানের সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।

রেজাইয়ের দাবি, ইরানের বর্তমান সামরিক পরিকল্পনায় উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরজুড়ে থাকা মার্কিন নৌসম্পদকে লক্ষ্য করা হয়েছে। ভবিষ্যতে ইরানের জবাব আঞ্চলিক মার্কিন ঘাঁটির পাশাপাশি মার্কিন বাণিজ্যিক স্বার্থ ও স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোকেও লক্ষ্য করতে পারে বলে সতর্ক করেন তিনি।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রেজাই। তবে ওয়াশিংটনের কর্মকাণ্ড ইরানকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের সম্ভাবনা নাকচ করে রেজাই বলেন, এটি ইয়েমেনের বিষয় এবং হুথি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। হরমুজ প্রণালি নিয়ে তিনি জানান, ইরান ও ওমানের একটি সম্ভাব্য চুক্তির কাঠামো এখনো প্রস্তুত রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ইরান   নির্ণায়ক যুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close