শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২      ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      
খেলাধুলা
চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে অভিষেকটা সুখকর হলো না বাংলাদেশ নারী হকি দলের। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে একের পর এক গোল আদায় করে নেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই ঝোং জিয়াছির গোল দিয়ে শুরু হয় চীনের গোলের উৎসব। এরপর পুরো ম্যাচজুড়েই চীনের আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশের রক্ষণভাগ। চার কোয়ার্টারেই গোল করেছে চীন।

চীনের হয়ে হ্যাটট্রিক করেছেন ঝোং জিয়াছি। ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করেন তিনি। এ ছাড়া জোড়া গোল করেছেন চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ইর (৪১ ও ৫৭ মিনিট)।

চীনের হয়ে একটি করে গোল করেন লি হং (১৩ মিনিট), ঝাং ইং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) ও ইয়াং লিউ (৩৬ মিনিট)। অন্যদিকে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কণা আক্তার।

এর আগে পুরুষ হকি দলও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে। তবে নারী দলের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে দ্রুতই। পুল ‘এ’-তে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে।

এবারের এশিয়ান গেমসে নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে ব্যর্থ দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

এবারের আসরে পদকের লড়াইয়ের পাশাপাশি রয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার সমীকরণও। এশিয়ান গেমসে স্বর্ণজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো অংশ নেবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   হকি   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close