শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
বিনোদন
দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে নতুন অতিথি এসেছে। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এ তারকা দম্পতি। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে সুখবরটি জানিয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পোস্টে লেখা হয়েছে, ‘ওয়েলকাম বেবি গার্ল ১৯/৯/২০২৬’। নতুন অতিথির আগমনে বড় মেয়ে দুয়া এখন বড় বোন। তবে নবজাতকের নাম এখনো জানাননি দীপিকা ও রণবীর।

দ্বিতীয় সন্তানের জন্মের আগে ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান এ দম্পতি। সে দিন দীপিকাকে বেগুনি রঙের পোশাকে দেখা যায়। রণবীরও পরেছিলেন তার সঙ্গে মানানসই পোশাক।

এর আগে ভিন্নভাবে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর দিয়েছিলেন তারা। প্রথম সন্তান দুয়ার একটি ছবি শেয়ার করেছিলেন দীপিকা-রণবীর। ছবিতে দুয়ার হাতে ছিল দুটি গোলাপি দাগযুক্ত প্রেগন্যান্সি টেস্ট। সেই পোস্টের পর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন ভক্তরা।

গত ৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন। এ দিন দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কিছু সাদা-কালো ছবি প্রকাশ করেন। ছবিতে দীপিকার অন্তঃসত্ত্বা সময়ের পাশাপাশি রণবীর ও দুয়ার সঙ্গে পারিবারিক মুহূর্তও ছিল। রণবীর লিখেছিলেন, তাদের হৃদয় ও পরিবার আরও বড় হচ্ছে।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের নভেম্বরে দুয়ার নাম প্রকাশ করেছিলেন তারা।

দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন দীপিকা-রণবীর। এখন ভক্তদের অপেক্ষা, নতুন অতিথির নাম কী রাখবেন এ তারকা দম্পতি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বলিউড   তারকা   দীপিকা   রণবীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close