রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
রাজধানী
বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসির রেসপন্স টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভোর থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দ্রুত নিরসনে ভোর থেকেই মাঠে কাজ করছে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় পানি জমে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

ডিএসসিসি জানিয়েছে, ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা সরেজমিনে ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর এবং পানি নিষ্কাশনের কাজ করছেন। দ্রুত পানি অপসারণ করে যান চলাচল ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

সকাল থেকেই পরিস্থিতি পরিদর্শনে মাঠে রয়েছেন ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএসসিসি নগরবাসীকে জলমগ্ন সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাস্তার উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পোল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

এ ছাড়া জলমগ্ন সড়কে ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে। তাই পথচারী ও চালকদের সতর্কভাবে চলাচলের অনুরোধ করা হয়েছে।

জলাবদ্ধতা বা জরুরি প্রয়োজনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বৃষ্টি   জলাবদ্ধতা   ডিএসসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close