শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
সিলিন্ডারের আগুনে ছাই ৪২ ঘর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মধ্যপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে এক দলিল লেখকের প্রায় ৪২টি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিকের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির প্রায় ৪২টি ঘর আগুনে পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামালও পুড়ে নষ্ট হয়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নাবান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, ‘কারখানার ছুটি শেষে বাড়িতে আসার পর হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই আমাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   আগুন   গ্যাস সিলিন্ডার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close