রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
রাজধানী
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো ৫ নতুন কনটেইনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও গতিশীল করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ট্রাকগুলোর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশাসক বলেন, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। আগামীতে আরও ১০টি ট্রাক যুক্ত করা হবে।

তিনি বলেন, বর্তমানে ডিএনসিসির ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নতুন ট্রাক যুক্ত হওয়ায় বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে এবং কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।

ডিএনসিসির প্রশাসক দাবি করেন, অতিবৃষ্টির পরও বর্তমানে উত্তর সিটি করপোরেশন এলাকায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না। সংস্কার কার্যক্রম ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ ক্ষেত্রে সফলতা এসেছে বলেও জানান তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ডিএনসিসি কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নতুন ট্রাক উদ্বোধনের পর প্রশাসক নিজেই একটি ট্রাক চালিয়ে পরীক্ষা করেন।

ডিএনসিসি জানিয়েছে, সিটি করপোরেশনের আওতাধীন এলাকার এসটিএস থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে। এতে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসি   বর্জ্য ব্যবস্থাপনা   নতুন কনটেইনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close