রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
পার্বতীপুরে পকেটমার চক্রের পাঁচ সদস্য আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চিহ্নিত পকেটমার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে স্টেশনে এলাকা থেকে তাদের আটক করা হয়।  এ সময় আটককৃতদের কাছ থেকে চুরির বিপুল অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর পার্বতীপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে কৌশলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রের এ পাঁচ সদস্য। ঘটনাটি স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভুক্তভোগী যাত্রীর অভিযোগের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্তে কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থানকালে চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। 

আটককৃতরা হলো —রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংলি গ্রামের কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির প্রসাদ তালুক গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেঘরটারি গ্রামের কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর থানার ফুলমার গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৬৬)।

আটককৃতদের কাছ থেকে চুরির নগদ ১৯ হাজার ৩৮০ টাকা এবং পাঁচটি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পার্বতীপুর   পকেটমার চক্র   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close