শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
আবাদি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ২০.০৯.২০২৬ ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরে চার ফসলি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এলাকাবাসী। 

রোববার ৯২০ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চাঁদবিল গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তাদের দাবি, গ্রামের অবশিষ্ট কৃষিজমি অধিগ্রহণ করা হলে কৃষিনির্ভর দরিদ্র পরিবারগুলো জীবিকা হারাবে।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। কৃষি কাজই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এরই মধ্যে প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি এবং মোকলেছুর রহমান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার বিপুল পরিমাণ কৃষি জমি কমে গেছে। এখন সামান্য যে চার ফসলি আবাদি জমি রয়েছে, সেটুকুও অধিগ্রহণ করা হলে কৃষিনির্ভর পরিবারগুলো আরও
সংকটে পড়বে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, চাঁদবিল গ্রামের মৌজা নম্বর-৭১, মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তায় বিজিবির ভূমিকার প্রতি তাদের সম্মান রয়েছে। তবে ব্যাটালিয়ন স্থাপনের জন্য আবাদি জমি অধিগ্রহণ না করে বিকল্প জায়গা নির্ধারণের দাবি জানান তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী। বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি গুরুদাস হালদার, সজিব আলী প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   আবাদি জমি   বিজিবি ব্যাটালিয়ন   স্থাপন   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close