শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
যুবদল কর্মীর বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে যুবদল কর্মী সাইফুল ইসলামের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।

সরেজমিনের দেখা যায়, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ড মধু ফকিরপাড়া এলাকায় কাল পর্দায় ঘেরা একটি বিশাল পাহাড় স্কেভেটর দিয়ে কেটে সাবাড় করা হচ্ছে।

অভিযুক্ত সাইফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার খতিয়ানভুক্ত জায়গায় বাড়ি করার জন্য পাহাড়টি কাটার সিদ্ধান্ত নিই। কিন্তু স্থানীয় সৈয়দ মেম্বার, জিয়াবুল পাহাড়টি কেটে দিতে হলে ৫০ হাজার টাকা দাবি করে। তাই আমি নাজমুল মোস্তফা আমিন ভাইকে জানালে তিনি আমাকে ইউএনও’র মাধ্যমে অনুমতি নিয়ে দেন।

অনুমতি নিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নামজুল মোস্তফা আমিন জানান, আমার কোনো কর্মীকে অন্যায়ে আশ্রয়-প্রশ্রয় দিইনা বলে আমার কাছ থেকে অনেক সরে গেছে। কিন্তু আমি পাহাড় কাটা ও সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি কখনই কোনো কর্মী বা কাউকে পাহাড় কাটার অনুমতি ইউএনও থেকে নিয়ে দেওয়া দূরের কথা আমি কখনও প্রশ্রয়ই দিইনি। আমার কোনো কর্মী যদি এমন অপরাধের সঙ্গে জড়িত থাকে আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আপনারাও তার বিরুদ্ধে নিউজ করুন।

পাহাড় কাটার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, ‘পাহাড় কাটার কোনো সুযোগ নেই এবং প্রশাসন থেকে কাউকে এ ধরনের কোনো অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। পরিবেশ ও পাহাড় সুরক্ষায় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   যুবদল কর্মী   পাহাড়   কাটার   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close