শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে দলিল লেখকদের প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম আপডেট: ২০.০৯.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে দলিল লেখক সমিতির প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও আলোচনা সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দলিল লেখকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা কর্মসংকটে পড়তে পারেন এবং সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তিও বৃদ্ধি পেতে পারে।

সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলম বলেন, ‘নিবন্ধন কার্যক্রম দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। এ ব্যবস্থায় পরিবর্তন আনা হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি সেবা গ্রহণে জনগণের সময় ও ব্যয় বৃদ্ধি পেতে পারে। এটা কোনভাবেই ভূমি মন্ত্রণালয় এ সংযুক্ত করা যাবে না।’ 

আলোচনা সভায় নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলিল লেখক, আইনজীবী, সেবাগ্রহীতা এবং জনসাধারণসহ অন্যান্য অংশীজনদের মতামত গ্রহণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তারা সরকারের কাছে প্রস্তাবিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সৌরভ হোসেন স্বপন, সাবেক সভাপতি সোলাইমান, আব্দুর রহিম, শাহ আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলিল লেখক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 

বক্তারা নিবন্ধন সেবার আধুনিকায়নের পাশাপাশি জনগণের হয়রানি কমানো ও সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   দলিল লেখকদ   প্রতিবাদ সমাবেশ   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close