রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
ক্যাম্পে রাতে খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়লে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে খাবার খাওয়ার পর ক্যাম্পের পুলিশ সদস্যরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। এ সময় ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান, এএসআই শরিফুল ইসলামসহ ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, অসুস্থ পুলিশ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম।

রাতের খাবার খাওয়ার পরপরই একসঙ্গে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে খাবারজনিত কারণে, নাকি অন্য কোনো কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে ক্যাম্পে পরিবেশন করা খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মামুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণ এবং খাবার পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   ক্যাম্প   অচেতন   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close