শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
দুর্নীতি-অনিয়মের অভিযোগে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর কাছে ২০২৫-২৬ অর্থবছরের বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য যাচাই বাছাই করে দুর্নীতি দমন
কমিশনের বিশেষ এনফোর্সমেন্ট টিমটি। অভিযানকালে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, প্রকল্পের ফাইল, দরপত্র সংক্রান্ত কাগজপত্র এবং মাস্টাররোল যাচাই-বাছাই করেন।

পরে দুর্নীতি দমন কমিশনের বিশেষ এনফোর্সমেন্ট টিমটি বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায় এবং সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং যাছাই বাছাই করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল আল নোমান জানান, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং এবং স্যানিটেশন প্রকল্পের কাজ সঠিকভাবে না হওয়া ও বেশ কিছু প্রকল্প নিম্মমানের হওয়াসহ কাজ না করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদুকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায় এবং পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলাতে দুর্নীতি দমন কমিশনের বিশেষ এনফোর্সমেন্ট
টিমটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন ও যাছাই বাছাই করবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক রাকিব উদ্দিন মিজান, সহকারী পরিচালক নচিকতা চক্রবর্তী, বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের
বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিকে দুদকের এ ঝটিকা অভিযানের পর বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর   দুদক   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close