শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
লাকসামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে পৌরসভার ধানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু ছাইদ উপজেলার সাতঘর ইছাপুরা এলাকার হাসেম দপ্তরীর বাড়ির বাসিন্দা। তিনি মৃত আলী হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় আবু ছাইদ ওই ঘরে প্রবেশ করে, শ্রীলতাহানি করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা বাড়িতে ফিরে আসেন। শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর তিনি থানায় অভিযোগ করেন। মামলার এজাহারে শিশুটির মা আরও উল্লেখ করেন, অভিযুক্ত আবু ছাইদ তাদের আত্মীয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর লাকসাম থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয়েছে। মামলায় আবু ছাইদকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিকে ১৯ সেপ্টেম্বর লাকসাম পৌরসভার ধানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মামলাটির সার্বিক তদন্ত কার্যক্রম এখনো চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। এ কারণে তাকে জেলহাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   শিশু ধর্ষণ   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close